কৌতুহল ভূসি কেনার জন্য ফখরুল আলম তেরা মিয়া যখন ঘর থেইকা বাইর হন তখন তার সাদা পাঞ্জাবীর পকেটের কালো মানিব্যাগ দেখা যাইতেছিল এবং সেই মানিব্যাগের ভিতরে অনেক যত্নে রাখা, একটা মাইয়ালোকের ছবি কোনভাবেই বাইর থেইকা দেখা যাইতেছিল না। রাস্তার পাশে দাঁড়াইয়া থাকা খয়েরী রঙের কিশোর কুত্তা ফখরুল আলম তেরা মিয়ারে ভালোভাবে পর্যবেক্ষন করতে…