এই গল্প লেখছিলাম ২০২০ সালে। আজকে পাইলাম। কিত ও মিরের গল্প প্রথম অধ্যায় কিত নামে এক মেয়ে ছিল। মির নামে এক ছেলে ছিল। তারা ছিল বন্ধু। একসাথে ঘুরত, খেলতো। একবার একটা বইতে কিত পড়লো চাঁদের কথা। রাতের আকাশে যে চাঁদ দেখা যায়। ওটা নাকি অনেক দূরে। একটা জায়গা। সেখানে যাওয়া যায়। যেতে হলে রকেট লাগে।…
শিল্পের দায় ঠিক কোথায়?
বলিউডের তারকা ও এতদঞ্চলের ছোটখাট গড রণবীর কাপুর সাহেব বলেছেন, “অ্যানিম্যাল এর মতো সিনেমা আমি ১০০ বার করবো। সমাজ সিনেমা থেকে নৈতিকতা শিখবে এই ধারণাটাই ভুল।” আমি দেখছি এই কথা আরো অনেকে বলেন। হুমায়ূন আহমেদ নামক নন্দিত লেখক বলতেন প্রায় এরকম কিছু, তার চিরাচরিত টিটকারি মার্কা ভাষ্যে, যা মধ্যবিত্তের খুব প্রিয়। আমার নাটকে শিক্ষামূলক কিছু…
মৃতদের সম্মান দেয়ার প্রয়োজন আছে কী?
এক একজন মানুষের মৃত্যুর পরে তার সাথে যা কিছু হয়, তা কি কোন ম্যাটার করে? বা, এইটা কি কোনভাবে এফেক্ট করে তার জীবনরে? সাধারণ লজিক্যাল বস্তুবাদী দিক থেকে ম্যাটার করে না। কারণ মৃত্যুর পরে যেহেতু চেতনা থাকে না তাহলে তার সাথে কী হইল না হইল, তার কাজ কীভাবে লোকে বিচার করলো ইত্যাদি কিছুই যায় আসে…
থিয়োডর আদর্নো অন লেইজার ইন্ডাস্ট্রি
যখন মানুষের সমাজে কোন কিছু স্বাভাবিক ‘নর্ম’ হয়ে যায়, তখন কেউ ওইটা থেকে সরে গেলে, না করলে মানুষের ভেতরে প্রশ্নবোধক তৈরি হয়। এবং মানুষ প্রশ্নরে সহ্য করতে পারে না। সে দ্রুত কোন এক ব্যাখ্যায় পৌঁছায়। এই ব্যাখ্যাটা একটা গল্প। আমার প্রায়ই থিয়োডর আদর্নোর ফ্রি টাইম প্রবন্ধের কথা মনে হয়। যেখানে তিনি ব্যাখ্যা করছিলেন, ক্যাপিটালিজমের এই কালে কীভাবে…
জীবনের অর্থ কী
ধর্ম শিক্ষা বইতে পড়ছিলাম নবী ইব্রাহিমের কথা। তিনি নাকি ছোটবেলায় আসমানের দিকে তাকাইয়া তারাদের দেখতেন আর ভাবতেন, এইগুলা নিশ্চয়ই কেউ না কেউ তৈরি করছে। এইরূপ ভাবতে ভাবতে তিনি একসময় তার বিশ্বাসের খোঁজ পান, আল্লাহর দিদার লাভ করেন। ওইসময়ে এই চিন্তাটা ইন্টারেস্টিং লাগত। আসমান এবং সেইদিকে তাকাইয়া আমরা যে তারকারাজি দেখে, এইগুলা আমাদের কিছু প্রশ্নের দিকে…