মার্লোন ব্র্যান্ডোর এইরকম অভ্যাস ছিল, তাই তিনি তার সম্মান ও প্রভাব ব্যাপ্ত করতে পেরেছিলেন।
মাস ডিসেম্বর 2018
বিচারিক সহিংসতা ও দর্শক বিষয়ে
পৃথিবীর ইতিহাসে প্রায় সব জায়গাতেই লোকেরা হিংস্র শাস্তি দেখতে যেত, এবং সেইসব শাস্তি জনসমক্ষে দেয়ার পেছনে তাদের নিজস্ব কিছু কারণও ছিল। কিন্তু সাধারণ লোকেরা কেন এগুলো দেখতে যেত? আমরা কি প্রকৃতিগত ভাবেই সহিংসতা বা অন্যকে নির্যাতন দেখে মজা পাই? আধুনিক কালে ভিডিও গেইম এবং ফিল্মে আমরা সহিংসতা দেখি এবং উপভোগ করি। বা বিভিন্ন পশুর লড়াই আমরা উপভোগ করি। যেমন আমাদের গ্রামাঞ্চলে প্রচলিত আছে মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই। এটা কেন? কেন আমরা এমন সহিংসতা পছন্দ করি?