এখন কী করছি?

একটি উপন্যাস শুরু করেছি, একজন সম্ভাব্য অতিন্দ্রিয় ক্ষমতাধর মানুষ, ও তাকে কেন্দ্র করে নানা ঘটনা নিয়ে। একটি ইকোলজিক্যাল উপন্যাস।

একটি উপন্যাসিকা নিয়ে কাজ করছি, সোরেন কীয়ের্কেগার্ড যার এক চরিত্র। অনেকেই হয়ত জানেন, আমি একবার তিন পর্বে কিয়েকেগার্ড বিষয়ক লেখা প্রকাশ করেছিলাম ডকুফিকশনের মত। এটার কথা মনে হলো এই বছর, এবং কাজ করতে গিয়ে দেখলাম, এইভাবে লেখলে পড়তে ভালো লাগবে না। বরং এক রহস্য উপন্যাস লেখা যায়, ওই সময়, এবং এই সময়ের এক চরিত্র নিয়ে, সাথে থাকবে কীয়ের্কেগার্ডের কিছু মূল আইডিয়া।

এই বছর আমার প্রধান এক ফোকাস ছিল কবিতা। কবিতার আর্ট কি, তা বুঝতে চেষ্টা করেছি, এবং আমার কবিতাগুলি সম্পাদনা করেছি। ইংরাজিতে কবিতা লেখা ও প্রকাশ করেছি। বই করব, অথবা সাইটে প্রকাশ করব।

একটা পরীক্ষামূলক ওয়েস্টার্ন লেখা শুরু করেছিলাম। উপন্যাসিকার আকারে হবে। এটা শেষ করব এই বছর।

জুলাই ২৬, ২০২৬