একটি ধূষর বিবর্ন শহর। তার মধ্যে বিভিন্ন ধরনের মানুষ। কেউ চাকরি হারিয়ে বসের পা জড়িয়ে থাকে, উপেক্ষা করে বস চলে যায়। লোকটা তবুও পা ছাড়ে না। পায়ের সাথে গড়িয়ে গড়িয়ে চলে এবং দেখা যায় লোকটি বার বার বলে যায় ‘আমি ত্রিশ বছর ধরে কাজ করছি’। একজন যাদুকর যাদু দেখাতে গিয়ে সত্যি সত্যি সত্যি কেটে ফেলে…
মাস আগস্ট 2015
তারসেম সিং এর দ্য ফলঃ ফ্যান্টাসী এবং বাস্তবতার সুন্দর গল্প
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ইন্ডিয়ান-আমেরিকান পরিচালক তারসেম সিং এর দ্য ফল মুভিটি নিয়ে এই পোস্ট। এই মুভি নিয়ে লেখার কারণ হল এরকম মুভি সচরাচর দেখা যায় না। এডভেঞ্চার-ফ্যান্টাসী ঘরনার ফিল্ম এবং একটি টাচিং স্টোরি। মুভিটির ফ্যান্টাস্টিক্যাল চিত্রায়ন এতই অসাধারন যে এর জন্যই ফ্যান্টাসী প্রিয়রা একে পছন্দ করবেন। তারসেম সিং এর নিজস্ব অর্থায়নে নির্মিত এবং বিশটিরও বেশী…
গল্পঃ রহমান সাহেব ও আশরাফ মৃধা
জুলাই, ২০১৪ তে লেখা গল্প। রহমান সাহেব ট্রেনিং এ এসেছেন। এক মফস্বল শহরে। অফিস থেকেই একটা হোটেল ভাড়া করা হয়েছে। এখানে একা একা থাকতে থাকতে রহমান সাহেব বেশ হাঁপিয়ে উঠেছেন। তিনি যে খুব মানুষের সঙ্গ পছন্দ করেন তা না। কিন্তু একেবারে একা থাকাটাও তার বিশেষ ভালো লাগে না। এই হোটেলে আরো যারা থাকেন তারা সবাই…
সায়েন্স ফিকশনঃ রু
এই গল্পটি লেখা হয় সম্ভবত এপ্রিল ২০১১ তে। সায়েন্স ফিকশনঃ রু বিজ্ঞানী রিকির বিশ্বস্ত রোবট রু অনবরত কথা বলে চলেছে। রু দেখতে পুরো মানুষের মত।তাকে তৈরী করেছে স্বনামধন্য রবো কোম্পানী। কন্ঠস্বরে দেয়া হয়েছে মানুষের কন্ঠের মত কোমলতা। বুদ্ধিমত্তার দিক থেকেও রু অনেক উন্নতমানের। বিজ্ঞানের এ পর্যন্ত আবিষ্কৃত প্রায় সব তথ্যই…
সাই ফাইঃ বিষাক্ত দ্বীপ
এই সাই ফাই গল্পটি লিখেছিলাম অক্টোবর ২০১৩ তে। তখন ভূমিকম্পে পাকিস্তানে একটা দ্বীপ দেখা দিয়েছিল। বিষাক্ত দ্বীপ ১ প্রথমদিনেই এত গুরুত্বপূর্ন সভা। তাকেও বেশ গুরুত্ব দিয়ে আনা হয়েছে। তাই রিকি ভিতরে ভিতরে কিছুটা উত্তেজনা অনুভব করছিল। টেবিলের অন্যপ্রান্তে বসে আছেন ডক্টর জনসন। তার চোখে মোটা ফ্রেমের চশমা। কপালে চোখে পড়ার মত…