মাস সেপ্টেম্বর 2018

ভূ-রাজনীতি ও ইতিহাস

মানুষের ইতিহাসঃ নারী নিপীড়নের শুরু

মহিলাদের উপর বৈষম্য বা নিপীড়ন সব জায়গায় একইরকম ছিল না। আবার সব সময় অপরিবর্তনীয়ও ছিল না। কৃষক সমাজে তা একরকম ছিল, অভিজাত শ্রেনীতে ছিল অন্যরকম। দাসদের মধ্যে ছিল আবার অন্য রকম। দাসেরা মেয়ে বা ছেলে যাইহোক না কেন, তারা নিজেরা বাড়ি করে থাকতে পারত না। বিধবারা ছিল সবখানেই কারণ তরুণ বয়েসে মৃত্যুর হার ছিল বেশী। কোন কোন সমাজে নারীদের কোন অধিকারই দেয়া হতো না, কোন সমাজে সম্পত্তি এবং বিবাহ বিচ্ছেদের অধিকার দেয়া হত। ১৯৮০’এর ফেমিনিস্টদের তত্ত্ব যেমন বলে পিতৃতন্ত্রের কথা সব জায়গায় মহিলাদের উপর নিপীড়ন একইরকম ছিল, তা নয়। তবে পূর্বের যে সমাজ ছিল অর্থাৎ প্রাথমিক সমাজতান্ত্রিক সমাজ, সেই সময়ের চাইতে নারীদের অবস্থা অনেক খারাপ ছিল।