মিয়ানমারে রোহিংগাদের উপর যে নির্যাতন করা হলো, সেখানেও বড় ভূমিকা ছিল ফেইসবুকের। অশিন উইরাথু নামের যে উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধ ভিক্ষু আছে, তার পাবলিক বক্তৃতা নিষিদ্ধ করে মায়ানমার সরকার। কিন্তু ভিক্ষু তার উগ্রতা ছড়ানোর জন্য ফেইসবুক বেছে নেন। তার অনুসরনকারীরা তার ফেইসবুক একাউন্টে ভীড় জমান। ফেইসবুকের জনপ্রিয়তা মিয়ানমারে বাংলাদেশের মতই, ইন্টারনেট বলতে লোকে ফেইসবুকই বুঝে।
Continue reading...Muradul Islam
সময় বিষয়ে সেনেকা
মানুষ কি আসলে বুঝতে পারে প্রতিদিন এর মূল্য? সে কি বুঝতে পারে যে আসলে প্রতিদিনই সে মারা যাচ্ছে? মৃত্যু হঠাৎ করে ঘটে যাওয়া কোন একদিনের তাৎক্ষণিক ঘটনা না। প্রতিদিনই তা ঘটে যাচ্ছে। যখন আমরা মৃত্যুকে দেখতে সামনে তাকাই, তখন আমরা আসলে ভুল করি। মৃত্যু তো পেছনে, যেসব দিন আমাদের চলে গেছে, যেসব সময়, বছরকাল, সেসব তো এখন মৃত্যুর কব্জায়। মৃত্যু তা গ্রাস করে নিয়েছে। এক দেশের লোক যদি গড়ে ৫০ বছর বাঁচে, তাহলে সে দেশের কোন একজনের বয়স ২৫ হওয়া মানে প্রায় অর্ধেক জীবনই তার মৃত্যু খেয়ে নিয়েছে। এবং প্রতিদিন, প্রতি মুহুর্তে খেতে খেতে সামনে এগুচ্ছে।
Continue reading...কেন আমরা জানার ভান ধরি?
আমাদের প্রতিটি চিন্তাই অন্যদের মাথায় চলতে থাকা চিন্তার উপর নির্ভর করে। যখন আমি রাস্তা পার হতে যাই, তখন রাস্তায় চলতে থাকা গাড়ির ড্রাইভারের চিন্তার উপরেই আমার পদক্ষেপ নির্ভর করে। আমি যদি বাসে উঠি, তাহলে ঠিক জায়গায় পৌছানো নির্ভর করে বাসচালকের মাথায় চলতে থাকা চিন্তার উপরে।
Continue reading...ব্রেইন, মানুষের নৈতিক সিদ্ধান্ত নেয়া ও সাপোলস্কি
মানুষের ব্রেইনের এক অংশের কাজ হইল ভিসেরাল ডিজগাস্ট তৈরী করা। ধরেন পচা ডিম মুখে দিলে যে অনুভূতি হবে আপনার। সাথে সাথেই ব্রেইনের একটা অংশ সচল হইয়া উঠবে। কিছু হরমোন নিঃসৃত হবে। আপনি সহসাই বুঝতে পারবেন যে বস্তু মুখে নিছেন তা খাওয়া যাবে না। খাদ্য আর ভিতরে যাবে না, বাইরে ফেলবেন আপনে।
Continue reading...বিবাহের সমাজতত্ত্ব বিষয়ে
কিন্তু এখানে খুবই লক্ষণীয় ব্যাপার হলো গবেষক ডক্টর হাসান ব্যক্তির সুখ বা পার্সোনাল ওয়েল বিং এর ব্যাপারটি সরাসরি এড়িয়ে গেছেন। তিনি সামাজিক ব্যবস্থার অনু হিসেবে পরিবারকে দেখে তার ব্যাপারেই ভেবেছেন, অনুর গাঠনিক উপাদান পরমাণু অর্থাৎ ব্যক্তির সুখ শান্তি নিয়ে ভাবেন নি।
Continue reading...হোম মেইড মাসলঃ বডি ওয়েট এক্সারসাইজ
‘Stay thirsty but do not become impatient. Let there be emotional yearning but avoid frustration. If you obssess about it, it will never happen. Just like a seed doesn’t seem to be blosoming into a flower if you keep on staring at it… Be patient and it will come naturally, on its own terms” – zen thoughts
Continue reading...শিক্ষা ব্যবস্থার বিমানবিকীকরণ প্রক্রিয়া
এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে ছাত্র ছাত্রীদের মানবিক স্বত্তা ধ্বংস করে মানুষ থেকে মেশিন বা মেকানিক্যাল বস্তুতে পরিণত করার ব্যবস্থা, বিমানবিকীকরণের একটি প্রক্রিয়া। মানুষের চিন্তা করার ক্ষমতা, মানুষের স্বাধীনতা এবং তার সামগ্রীক চেতনাকে ধ্বংস করার মহা আয়োজন।
Continue reading...যে কারণে আমাদের অর্থনৈতিক উন্নয়ন হয় না
ইউরোপিয়ানরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে উপনিবেশ স্থাপন করেছিল তার সব জায়গার তাদের চরিত্র একরকম ছিল না। একেক জায়গায় তাদের উদ্দেশ্য একেকরম হয়েছে।
Continue reading...