ক্যাটাগরি ব্লগ

ব্লগ

নাম দেয়া ও নাম পরিবর্তনের গভীরে যা আছে 

যেহেতু নামকরণ জ্ঞানের সাথে এতো ভালোভাবে যুক্ত, তাই ক্ষমতার সাথেও যুক্ত। ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসোতে রবিনসন ক্রুসো নিঃসঙ্গ দ্বীপে আদিবাসী এক যুবককে বাঁচায় মানুষখেকোদের হাত থেকে। সে যুবকটির নাম দেয় ফ্রাইডে। শুক্রবারে তাকে পেয়েছিল তাই এই নাম দিয়েছিল সে, অন্য কোন কারণ ছিল না। কিন্তু এই নামকরণের পরেই উপন্যাস বদলে যায়, ফ্রাইডেকে কেন্দ্র করে রবিনসন ক্রুসোর নানা তৎপরতার মাধ্যমে গল্প এগিয়ে যায়। ফ্রাইডে নিঃসংকোচে রবিনসন ক্রুসোর প্রভুত্ব মেনে নেয়। নামকরণের বিষয়ে এই প্রভুত্ব মেনে নেয়াটিকেও প্রতীকী হিসেবে দেখা যায়। 

Uncategorized

গেইম থিওরিঃ বরবাদ চৌধুরী’র বাঁচা মরার স্ট্র্যাটেজিক লড়াই

কল্পনা করুন আমরা এমন এক শাসনের আয়ত্ত্বে আছি যেখানে ভয়ংকর অপরাধীদের দ্বীপান্তরে নির্বাসন করা হয়। কারণ মৃত্যুদণ্ড নিষিদ্ধ। আমাদের রাজ্যে তিনজন ভয়ংকর অপরাধী ধৃত হয়েছে। তারা হলো, ফরিদুল্লাহ মজহারকলিমুল্লাহ খান ওবরবাদ চৌধুরী আমাদের রাজা সাহেব আইন অনুযায়ী ঠিক করলেন এদের নব্য আবিষ্কৃত নীল হায়েনা দ্বীপে নির্বাসন করবেন। তাদের সেই দ্বীপে পাঠিয়ে দেয়া হলো। এই দ্বীপ…

ব্লগ

বিচারিক সহিংসতা ও দর্শক বিষয়ে

পৃথিবীর ইতিহাসে প্রায় সব জায়গাতেই লোকেরা হিংস্র শাস্তি দেখতে যেত, এবং সেইসব শাস্তি জনসমক্ষে দেয়ার পেছনে তাদের নিজস্ব কিছু কারণও ছিল। কিন্তু সাধারণ লোকেরা কেন এগুলো দেখতে যেত? আমরা কি প্রকৃতিগত ভাবেই সহিংসতা বা অন্যকে নির্যাতন দেখে মজা পাই? আধুনিক কালে ভিডিও গেইম এবং ফিল্মে আমরা সহিংসতা দেখি এবং উপভোগ করি। বা বিভিন্ন পশুর লড়াই আমরা উপভোগ করি। যেমন আমাদের গ্রামাঞ্চলে প্রচলিত আছে মোরগ লড়াই, ষাঁড়ের লড়াই। এটা কেন? কেন আমরা এমন সহিংসতা পছন্দ করি?