আমাদের সোশ্যাল মিডিয়ায় মিমেটিক ডেজায়ার ও স্কেইপগোটিং
সোশ্যাল মিডিয়া তথা আমাদের ফেইসবুকে সবার প্রোফাইল একইরকম। একইরকম ভাবে প্রোফাইল পিকচার রাখার জায়গা, কভার পিকচার রাখার জায়গা, মেসেঞ্জার, স্ট্যাটাস দেবার জায়গা ইত্যাদি। এই একইরকমতা মিমেটিক ক্রাইসিস, প্রতিযোগীতামূলক দ্বন্দ্বের পক্ষে চরম সহায়ক।