সমাজের সর্বোচ্চ ক্ষমতাকেন্দ্র রাষ্ট্র। ক্ষমতাকেন্দ্র তাদেরই কাছে টানবে যারা অলরেডি ক্ষমতাবান। এবং এই ক্ষমতা তাদের স্ট্র্যাকচারের অন্তর্গত ক্ষমতা হতে হবে। তাদের স্ট্র্যাকচারের বাইরের ক্ষমতা হলে, ওইটারে তারা গ্রাহ্য করবে না। কারণ স্ট্র্যাকচারই ক্ষমতা। আমরা দেখলাম মোস্তফা সরয়ার ফারুকী উপদেষ্টা হইলেন। এর আগে এবাদুর রহমানরে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিল সরকার। কিন্তু তাদেরই সমসাময়িক ব্রাত্য রাইসুরে কেন…
ক্যাটাগরি ব্লগ
‘আইখমান ইন জেরুজালেম: আ রিপোর্ট অন দ্য ব্যানালিটি অব ইভিল’
‘আইখমান ইন জেরুজালেম: আ রিপোর্ট অন দ্য ব্যানালিটি অব ইভিল’ রাজনৈতিক দার্শনিক হ্যানা আরেন্ট এর লেখা বই। এই বইটির টাইটেল যেভাবে বইয়ের সারবস্তু তুলে ধরেছে, আমি এমন আর দেখি নি। ব্যানালিটি অভ ইভিল। ইভিল বলতে আমরা যা বুঝি তা ব্যানাল! হ্যানা নিজে ইহুদি, তিনি নিউ ইয়র্কার পত্রিকার পক্ষে এডলফ আইখম্যানের বিচার পর্যবেক্ষণে গিয়েছিলেন। আইখম্যান ছিল…
জিন্দেগী না মিলেগি দোবারা বিষয়ে
এক সাম্প্রতিক এই ফিল্ম দেখলাম, জিন্দেগি না মিলেগি দোবারা। প্রাথমিক ভাবে এর মেসেজ মনে হইতে পারে সীজ দ্য ডে, নিজের লাইফ এঞ্জয় করো, ইত্যাদি। কিন্তু এর ডিপার মেসেজ, নিজের লাইফের দায়িত্ব নাও। এ ফিল্মের ভিলেন কে? নাসিরুদ্দিন শাহ, যার নাম সালমান হাবিব। তিনি সন্তানের দায়িত্ব নেন নাই নিজের আনন্দের জন্য। সালমান হাবিব তার ছেলে ইমরানরে…
লেভারেজ – প্রকাশ্য যে গোপন সূত্র
আর্কিমিডিস বলছিলেন আমারে একটা যথেষ্ট লম্বা লিভার দাও, ওইটা রাখার ফালক্রাম দাও, আমি দুনিয়া সরাইয়া দিব। লেভারেজ বুঝাটা জীবনের জন্য অপরিহার্য। আমরা প্রায় সকলেই বিষয়টা জানি, কিন্তু এইখানে বুঝার কিছু জিনিশ আছে। ধরেন একজনের এক মিলিয়ন ডলার আছে, ও আপনার ১০০ ডলার আছে। ৫% লাভ হইল মাসে সাধারণ সেইফ ব্যাংক সেভিংস থেকে। তার ৫% হবে…
সত্যজিৎ রায়ের গণশত্রুঃ মায়ার দিকে দেখি
সত্যজিৎ রায়ের গণশত্রু দেখলাম তার লাস্ট জন্মদিনে। ফিল্মে একটা দৃশ্য আছে বুঝার মত, যখন ডাক্তার সৌমিত্র তার বউরে জিগান, তার মন্দিরে যাইতে ইচ্ছা করে কি না। যারা দেখেন নাই তাদের জন্য ফিল্মের কাহিনী সারাংশ, শহরের মন্দিরের চরণামৃততে রোগের বীজাণু পাওয়া গেছে বলে ডাক্তার পরীক্ষা করে জেনেছেন। তিনি মন্দির বন্ধ করাতে চান কিছুদিনের জন্য। কিন্তু তার…