ক্যাটাগরি ব্লগ

ব্লগ

সেলিব্রেটি ওরশিপের মনস্তত্ত্ব

শাহরুখ বা অন্য যেকোন সেলিব্রেটি ফ্লড পারসন। এরা মানুষ, এদের নানাবিদ মানবিক দূর্বলতা আছে। যেমন শাহরুখের চালাকি, ম্যাকিয়াভেলিয়ানিজম, এম্প্যাথী কম থাকা আচরণ। হয়ত তার পলিশড আচরণের জন্য এইগুলা অসচেতন, ভক্ত দর্শকের দৃষ্টি এড়ায়। কিন্তু সচেতন দর্শক, শাহরুখের ভক্ত হইলেও এটা খেয়াল করবে। তার পাবলিক প্রায় সব কিছুই থিয়েটার। অনেকে বলেন, সে তার বউয়ের প্রতি লয়াল…

ব্লগ

সমাজের দেয়া শেইম

রজনীকান্তের বিখ্যাত রোবট মুভির এক দৃশ্য এইটা। রজনীকান্তের বানানো রোবট আগুন লাগা বিল্ডিং থেকে এক মেয়েরে বাঁচাইয়া নিয়া আসে। ওই সময় মেয়েটার গায়ে কোন কাপড় ছিল না। সাংবাদিক, মানুষ ঘিরে ধরে। মেয়েটা, তার মা মনে করে এখানে মেয়েটার শ্লীলতা হানি হইল, সে এখন মুখ দেখাবে কেমনে সমাজে। মেয়েটা পালাইতে যায়, গাড়ির সাথে ধাক্কা খাইয়া মারা…

ব্লগ

সেইন্ট পিটারের অস্বীকার

আজ এই পবিত্র এবং বড় দিনে এক বড় বিষয় নিয়া লেখি। যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা বিখ্যাত কারভাজিওর আঁকা, দ্য ডেনায়াল অব সেইন্ট পিটার, বাংলায়, সেইন্ট পিটারের অস্বীকার। যীশুরে যখন গ্রেফতার করা হইল তখন তার সঙ্গীদের একেকজন একেকদিকে চলে গেলেন। কেবল সেইন্ট পিটার এবং আরেকজন সঙ্গী গোপনে দূরে থেকে অনুসরণ করতে লাগলেন। হাই প্রিস্টের বিচারশালাতেও…

ব্লগ

২০২৩ সালের সেরা ৩ আইডিয়া

এই বছরের গুরুত্বপূর্ণ আইডিয়া নিয়া ভাবতে বসে দুইটা আইডিয়া পাইলাম, সবচাইতে গুরুত্বপূর্ণ। এইগুলার মেসেজ আমি নেক্সট ইয়ারে মাথায় রাখব। ১। অভিমন্যু যে কারণে মারা গিয়েছিলেন শুভদ্রার পেটে যখন অভিমন্যু ছিলেন, তখন অর্জুন শুভদ্রারে বলতেছিলেন চক্রব্যূহের কথা। চক্রব্যূহে প্রবেশের নিয়ম শোনার পরে শুভদ্রা ঘুমিয়ে যান। বাকিটা শুনতে পারেন নাই। ফলে মায়ের পেট থেকে অভিমন্যু শিখে এসেছিলেন…

ব্লগ

মহাকালের মহাগর্তে ইন্ডিভিজুয়াল একটা ধইঞ্চা

মহাকালের যে গর্তে আমরা সবে বাস করতেছি, সেই আমাদের পূর্বপুরুষদের শুরু থেকে, এই বাস করায় আমাদের সবার মিলেমিশে এক অস্তিত্ব আছে। যেটারে সমাজ সভ্যতা বা যে নামেই ডাকেন। আমরা এই যাত্রায় বিভিন্ন পাটাতন তৈরি করছি। যেমন জ্ঞানের পাটাতনের কথাই ধরেন। এই যে বাংলা ভাষার অক্ষরগুলা দিয়া লেখতেছি, এই অক্ষর, এইগুলা দিয়া লেখার নিয়ম অনেক অনেক…