ফিল্ম

হিচককের রোপ এবং নীচার উবারম্যানশ

রোপ (১৯৪৮) ফিল্ম শুরু হয় একটি খুনের মাধ্যমে। ব্র্যান্ডন শ এবং ফিলিপ মর্গান নামের দুই যুবক তাদের সাবেক এক সহপাঠীকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। তাদের এই খুনের কারণ একটাই। তারা মনে করে তারা আলাদা। পৃথিবীর সব নৈতিকতার বাইরে। এবং তারা এই খুনকে মনে করে পারফেক্ট মার্ডার এবং তাদের খুনের উদ্দেশ্য পারফেক্ট মার্ডার…

ক্রিটিক্যাল থিওরী

বস্তিবিদ্যা

বস্তিবিদ্যা মার্ক্সবাদী বুদ্ধিজীবি সিরাজুল ইসলাম চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সমালোচনা করতে গিয়ে বলেছেন, “বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত মানুষের বস্তি হচ্ছে। বস্তিতে যে সংস্কৃতি আছে, তা হচ্ছে এখানে। হানাহানি, কলহ, ছিনতাই ও রাহাজানি হচ্ছে। ” (প্রথম আলো, ১৪ই ডিসেম্বর ২০১৫)। এই বক্তব্যের কারণে অনেকেই তার সমালোচনা করছেন। বলা হচ্ছে এই কথার মাধ্যমে প্রকাশ পাচ্ছে বস্তিবিদ্বেষ। কিন্তু বস্তি আসলে কী?…

ফিল্ম

দ্য ট্রুমান শো – সত্য বাস্তবতা, মিথ্যা বাস্তবতা

দ্য ট্রুমান শো ১৯৯৮ সালে নির্মিত একটি ডার্ক কমেডি ফিল্ম। ছবিটির কাহিনী ট্রুমান বুরবাঙ্ক নামের একজন লোককে নিয়ে যাকে জন্ম থেকে কিনে নিয়েছে একটি বড় কর্পোরেট সংস্থা। সে নিজেই জানেনা তার পুরো জীবন একটা শো, তার চারপাশের বাস্তবতা একটি বড় টেলিভিশন সেট, তার আত্মীয় স্বজন-বন্ধু, স্ত্রী সবাই সেই শো এর একেকটা চরিত্র। ট্রুমানের প্রতিদিনের জীবন…

ফিল্ম

দ্য ম্যান উইদাউট এ পাস্ট – অতীতহীন লোকটি

মানুষের অতীত স্মৃতি না থাকলে তার জীবন কেমন হত তা একটি আগ্রহ উদ্দীপক প্রশ্ন। ‘বর্তমানের জন্য বাঁচো’ ইত্যাদি কিছু সুখবাদী দালাই লামা টাইপ প্রচারনা আছে যা খুব জনপ্রিয়। সেই সুখবাদী ধারণার বাইরে গিয়ে দেখলে বর্তমানের জন্য বাঁচা কিংবা অতীত স্মৃতিহীনভাবে বেঁচে থাকার কিছু সমস্যা ধরা পড়ে। মানুষের অস্তিত্ব কিছু সংকটের মুখোমুখি হয় যা নিয়ে চিন্তা…