ব্লগ

পাবলিয়াস সাইরাসের উপদেশাবলী

পাবলিয়াস সাইরাস (৮৫-৪৩ বিসি) ছিলেন একজন সিরিয়ান লোক এবং রোমান দাস। তিনি তার বুদ্ধি ও প্রতিভা দিয়ে তার মালিকের সম্মান আদায়ে সক্ষম হন। মালিক তাকে শিক্ষা অর্জনের সুযোগ করে দিয়েছিলেন।

পাবলিয়াস সাইরাস বিখ্যাত তার নীতিবাক্যগুলির জন্য। তার নীতিবাক্য নিয়ে যে বইটি আছে তার নাম দ্য মোরাল সেইংস অব পাবলিয়াস সাইরাস, এ রোমান স্লেইভ।

Continue reading...

ইন্টারনেটের যুগে একজন বুদ্ধিমান লোক যেভাবে পড়বেন

ইন্টারনেটের এই সময়ে প্রচুর তথ্য চারিদিকে। এই এতো তথ্য তা নিরন্তর আমাদের সামনে আসছে বা আমরা চাইলেই পেতে পারছি, এগুলির সব কনজিউম করতে থাকলে অতিরিক্ত তথ্যের ভারে চিন্তা ব্যহত হবে এবং বাজে অতিরিক্ত তথ্য কনজিউম করার ফলে চিন্তাহীনতা তৈরি হবে ব্যক্তির মধ্যে।

আরো সমস্যা হলো যেহেতু ইন্টারনেটে দ্রুত ও সহজে তথ্য ছড়ানো যায় তাই নানা বিভ্রান্তিকর ভুল তথ্যের ফাঁদে একজন পড়তে পারেন।

এছাড়া মানুষের সাইকোলজিক্যাল সমস্যা আছে, সে কেবল তার মতের পক্ষের তথ্যই পড়তে চায়, যেটাকে বলে কনফার্মেশন বায়াস।

এই অবস্থায় একজন সচেতন বুদ্ধিমান লোক কীভাবে তথ্য নির্বাচন করবেন অর্থাৎ কী পড়বেন ও কী পড়বেন না তা কিভাবে ঠিক করবেন, তা নিয়েই এই লেখা।

Continue reading...

মস্তিষ্ক, মাইন্ড ও মানুষ

ধরা যাক, মেসি একটা গোল করল। এখন আপনি কি বলবেন মেসি গোল করে নি, তার পা গোল করেছে?

মেসি তার পা ছাড়া গোলটি করতে পারতো না তা সত্য, কিন্তু মেসির পা গোল করেনি, পুরা ব্যক্তি মেসিই গোলটা করেছে।

Continue reading...

হারারির নতুন বই অনুবাদঃ হ্যাকিং হিউম্যানস

ইয়্যুবাল নোয়াহ হারারির নতুন বই ২১ শতকের জন্য ২১ শিক্ষা আজ প্রকাশিত হয়েছে। বইটির এডুকেশন অধ্যায়ের হ্যাকিং হিউম্যানস অংশ অনুবাদ করে দিলাম এখানে, এর গুরুত্ব বিবেচনা করে।

Continue reading...

জ্যারেড ডায়মন্ডঃ কীভাবে ধনী হওয়া যায়

সবচাইতে ওয়ান্ডারফুল একজন থিংকার জ্যারেড ডায়মন্ড। গান জার্মস এন্ড স্টিল তার বিখ্যাত বই। এই লোক যখন কীভাবে ধনী হতে হয় তা নিয়ে লেকচার দেন, তখন বিষয়টা ইন্টারেস্টিং হবে তা আগে থেকেই বলে দেয়া যায়। জ্যারেড ডায়মন্ডের চিন্তা প্রক্রিয়া হলো মাল্টি-ডিসিপ্লিনারি। তিনি ইতিহাস-জিয়োগ্রাফি-বায়োলজি-বিবর্তনীয় সাইকোলজি সহ নানা বিষয় এক করে চিন্তা করেন, তার মত করে উপস্থাপন করেন। মাল্টি ডিসিপ্লিনারি চিন্তা আমার পছন্দ। তাই জ্যারেড ডায়মন্ডও পছন্দ।

Continue reading...

সেথ গোডিনের ১১ আইডিয়া

সেথ গোডিনের কিছু আইডিয়া। “যখন দুইটি অপশন থেকে একটি বাছাই করার মত পরিস্থিতিতে আসবে তখন ভাবুন কোনটায় ভবিষ্যতে ভালো হবে। ভুলে যান কোনটাতে অতীতে আপনি কতো ইনভেস্ট করেছেন। পাস্ট ইনভেস্টমেন্ট হারিয়ে গেছে, ওগুলি শেষ, আর পাবেন না। ভবিষ্যতের সাপেক্ষে এদের গুরুত্ব নেই।”

Continue reading...
ফন্ট বড় করুন-+=