মাস জুন 2014

গল্প

সায়েন্স ফিকশনঃ আল মজিদ রাশিমালা

তিনি ভাবলেন এই লোক সম্পর্কে আরো জানা দরকার। তারপরে একে বিশ্বাস করা না করার ব্যাপার। কারো সম্পর্কে না জেনে বিশ্বাস করা ভালো কথা না। রহমান সাহেব স্বাভাবিক কন্ঠে বললেন, আচ্ছা ঠিক আছে মজিদ মিয়া। আপাতত তুমি যাও। কাল আবার এসো। আর আমি তোমার কথাগুলো নিয়ে চিন্তা করে দেখি। আমারো তো চিন্তার দরকার আছে, কি বলো?

অনুগল্প

গুইসাপদের জন্য

এক কাকডাকা দুপুরে ঘামতে ঘামতে আফজাল সাহেব অনুভব করলেন তার শরীরের চামড়া শক্ত হয়ে যাচ্ছে। তিনি ঘামাচির যন্ত্রণায় চুলকালিচ্ছেন আপন চামড়া অন্যমনস্কভাবে এবং এই সময়েই হঠাৎ তিনি চমকে উঠেন চামড়ার পুরুত্ব দেখে। তার চামড়া গন্ডারের চামড়ার মত পুরো হয়ে গেছে। আফজাল সাহেব আতঙ্কে প্রায় বাকরুদ্ধ হয়ে গেলেন, যখন দেখলেন তার চামড়ার রঙ। কালো কালো। তিনি…

গল্প

মবিনুদ্দিনদের গল্প

    তারপর গল্প শুরু হইল মবিনুদ্দিনরে দিয়া। মবিনুদ্দিন হচ্ছেন মধ্যবয়স্ক, পয়সাওয়ালা লোক যিনি এক্সপোর্ট ইমপোর্টের ব্যবসা কইরা এত টাকা কামাইছেন যে তারে সমাজের বিচারে কওয়া যায় একজন সফল মানুষ। মবিনুদ্দিন হইলেন পত্রিকায় ফিচার নিউজ হওয়ার মত সফল মানুষ। তার টাকা, বাড়ি, গাড়ি, স্ত্রী , পুত্র কন্যাদির কথা বলব না। না বললেও কোন কোন পাঠকের…

গল্প

বাজী

লোকটি হে হে হে করে টেনে টেনে হেসে বলল, বাজী ধরবেন? বাজী? একটা স্বস্তা চায়ের দোকানে বসেছিলাম আমি সহ আরো তিনজন। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক। মুখ দেখেই বুঝা যাচ্ছে দুনিয়ার কোন কিছুতে তার কোন আগ্রহ অবশিষ্ট নেই। আরেকজন সাহেব গোছের লোক। কোট টাই পরা। এই চায়ের দোকানে কেন এবং কীভাবে এসে পড়েছেন তা এক বিস্ময়।…