সমাজ কী চায় আপনি বলেন, নিউজ না নিউজ পেপার? সমাজ নিউজ চায়, সমাজ কন্টেন্ট চায়। কন্টেন্টই তারা গ্রহণ করে, কন্টেন্টই মানুষের চিন্তায় পরিবর্তন করে, সমাজের কাজে লাগে। আলাদা ভাবে নিউজ পেপার বা পত্রিকা ভ্যালুলেস।
Continue reading...Muradul Islam
কুলনাশা পিরিত ও পদ্মাবতী বিষয়ে দার্শনিক কথাবার্তা
প্রেম কখন প্রেমের গল্প হইয়া উঠে তা ভাবার বিষয়। সব প্রেমই প্রেমের গল্প হয় না। কোন এক মধ্যবিত্ত কুলওয়ালা বা তথাকথিত ভালো বংশজাত ছেলে আরেক ভালো বংশজাত মেয়ের প্রেমে পড়ল, তাদের বিয়ে হইয়া গেল বা হইল না। তারা দুইজন প্রেম পরবর্তী ঘর বানল, দুইজন একসাথে বা আলাদা আলাদা। এই প্রেমটি আসলে প্রেমের গল্প হয় না। কারণ এখানে কুলনাশ হয় নাই।
Continue reading...AI: চেতন-অনুভূতি সম্পন্ন রোবটের অধিকার
নিজের বাচ্চাদের সাথে যেরূপ মমতার সম্পর্ক মানুষের, যেরূপে তারা নিজের বাচ্চাদের জন্য একটা সুন্দর বিপদ আপদহীন ভবিষ্যত নির্মানের জন্য সদা ব্যস্ত, যেরূপে তারা নিজের সন্তানের অধিকার নিয়া সচেতন, এইরূপ নিজেদের পোষা প্রাণীদের জন্য দরদ তাদের হয় না। মোটকথা মানব সমাজে এই সংস্কৃতি চালুই হয় নাই।
Continue reading...চার্লি যে মেসেজ দেয় শুন্দরী পেন্ডে ও পান্ডাদের
চার্লি ফিল্মের কাহিনীর দুর্বলতা হইল, চার্লির মানবিক অবস্থানের বাইরে আর কোন অবস্থান নাই। স্বস্তা কিছু জিনিস, চমক টমক, মানুষরে চমকে দেয়া ইত্যাদিতেই মগ্ন সে। অবশ্য সে একবার মারমুখী হয় ম্যারীর বাচ্চারে বাঁচাইতে তার বাপের হাত থেকে, ফলে তার বিপ্লবী স্বত্তা যে নাই তা না। কিন্তু কাহিনীকার তারে ফুটাইয়া তুলতে পারেন নাই, বা ইচ্ছা কইরাই তিনি তার চরিত্ররে পুরা দেখান নাই।
Continue reading...তথাকথিত প্রমিত ভাষাগিরির বিরুদ্ধে
মানুষ যখন বুড়ো হতে থাকে, তখন তার ভেতরে আসা শারিরীক মানসিক পরিবর্তনগুলির সাথে মিলিয়ে সে অন্য পরিবর্তনগুলি দেখে, ও তার মনে হয় সব পরিবর্তনই ধ্বংস হয়ে যাওয়ার দিকে যাচ্ছে, তাদের মাথায় থাকে ফেলে আসা এক দারুণ দিনগুলির স্মৃতি।
Continue reading...মোহাম্মদ বিন সালমানঃ সৌদি’র জন্য কী অপেক্ষা করছে?
বাদশা সালমানের পুত্র মোহাম্মদ বিন সালমান সৌদির সবচাইতে ক্ষমতাশালী ব্যক্তি। সম্প্রতি তিনি দুর্নীতি দমন অভিযান শুরু করেছেন তার দেশে, সামনে এনেছেন তার ভিশন ২০৩০ পরিকল্পনা। অত্যাধুনিক শহর নিওমের পরিকল্পনাও এতে রয়েছে। কিন্তু এতসব কেন? সৌদির জন্য কি বড় কোন বিপদ অপেক্ষা করছে?
Continue reading...আমেরিকান হিস্টোরী এক্স ও এডওয়ার্ড নর্টন
থ্রিলারের একটি টেকনিক হলো হঠাৎ মাঝখান থেকে শুরু করা। যেমন লেখা হলো বা দেখানো হলো তিনজন লোক মরে পড়ে আছে আর একপাশে পিস্তল হায়ে খুঁড়িয়ে যাচ্ছে নায়ক। সে গিয়ে বসল এক জায়গায়। তখন তার স্মৃতিতে দেখানো শুরু হলো কীভাবে এসব ঘটনা ঘটল, সে কে, যারা মরে পড়ে ছিল তারা কে, ইত্যাদি। আমেরিকান হিস্টোরী এক্স এই ফর্ম অনুসরন করেছে।
Continue reading...মূলনীতি ভিত্তিক চিন্তা
“আমি কোন জিনিস পদার্থবিদ্যার ফ্রেইমওয়ার্কে ভাবতে পছন্দ করি। পদার্থ বিজ্ঞান তুলনা দিয়ে বুঝার চাইতে মূলনীতি দিয়ে বুঝতে চায়। তাই আমি বললাম, ঠিক আছে, দেখা যাক রকেট বানাতে কী কী লাগে। এরোস্পেস গ্রেডের এলুমিনিয়াম শংকর, কিছু টাইটেনিয়াম, কপার, কার্বন ফাইবার। তারপর নিজেকে প্রশ্ন করলাম, এই জিনিসগুলির দাম কতো সাধারণ পণ্য বাজারে? দেখা গেল একটা সাধারণ রকেটের মূল বস্তুগুলির দাম মূল রকেটের দামের মাত্র দুই শতাংশ।”
Continue reading...