তখন আসলে মানুষের সামনে দুটি পথ খোলা ছিল নিজেদের জীবনযাত্রা টিকিয়ে রাখার জন্য। এক হচ্ছে অন্য কৃষিভিত্তিক দলে আক্রমণ ও তাদের খাদ্য ছিনিয়ে নিয়ে আসা। ইউরোপের নিওলিথিক বিপ্লবে এইসময়েই যুদ্ধের কুড়াল এবং পাথরের ছুরি ব্যবহার খুব শুরু হয়। দ্বিতীয় পথটি ছিল কৃষি উৎপাদনের নতুন উন্নত পন্থা উদ্ভাবন। প্রযুক্তিগত উন্নয়নে ছিল এক বিরাট সুবিধা। যেসব কৃষিভিত্তিক দল প্রযুক্তিগত উদ্ভাবন করতে পেরেছিল তারা খরায় টিকে থাকতে পেরেছিল। যারা পারে নি তারা হয় মরে নিঃশেষ হয়েছে বা পিছনে পড়ে যায়।
Continue reading...ব্লগ
মানুষের ইতিহাসঃ নব্য প্রস্তর বিপ্লব
পরিবারগুলি আলাদাভাবে এক খন্ড করে জমি চাষ করত। কিন্তু ব্যক্তিগত সম্পত্তি বলতে এখন আমরা যা বুঝে থাকি তার উৎপত্তি হয় নি। কোন পরিবারের সম্পদ জমানোর প্রচেষ্টাও তখন তৈরী হয় নি। পরিবারগুলি তাদের বংশানুক্রমিক আত্মীয়দের সাথে সামাজিক সম্পর্কের মাধ্যমে আবদ্ধ ছিল তাই তারা খাবার অন্যদের সাথে ভাগ করে নিত। যাতে যেসব পরিবারে ছোট বাচ্চা বেশী অথবা তাদের ফসল খারাপ হয়েছে, তারা যেন না খেয়ে না থাকে। নিজে একা একা খাওয়াতে সম্মান ছিল না, সম্মান ছিল অন্যকে সাহায্য করার মধ্যে।
Continue reading...সাইকোলজিঃ আমাদের ভুল সিদ্ধান্তের মূলে যে ২৮ টি বিষয় কাজ করে
এই ২৮ কারণ চার্লি মাঙ্গার তার সাইকোলজি অব হিউম্যান মিস জাজমেন্ট লেকচারে বলেছিলেন অনেক আগেই, ১৯৯৫ সালে। চার্লি মাঙ্গার একজন ইনভেস্টর, ওয়ারেন বাফেটের পার্টনার, এবং মাল্টি ডিসিপ্লিনারি নলেজের চর্চাকারী, লাইফ লং লার্নিং এর ভেতর...
Continue reading...সহিংসতার ভূমিকাঃ নবজাতক হত্যা
“কুৎসিত কদাকার একটা কিছু যার দিকে তাকান যায় না। এ আর যাই হোক মানবশিশু নয়। চেনা-জানা পৃথিবীর সঙ্গে তার কোন যোগ নেই। ঘন কৃষ্ণবর্ণের একতাল মাংসপিণ্ড। এর থেকে হাতীর শুঁড়ের মত আট-দশটি শুঁড় বেরিয়ে এসেছে। শুঁড়গুলি বড় হচ্ছে এবং ছোট হচ্ছে। তালে তালে মাংসপিণ্ডটিও বড়-ছোট হচ্ছে। মানবশিশুর সঙ্গে এর একটিমাত্র মিল- এই জিনিসটিরও দু’টি বড় বড় চোখ আছে। চোখ দুটি ঘুরিয়ে সে দেখছে চারদিকের পৃথিবী। চোখ দু’টি সুন্দর। কাজল টানা।”
Continue reading...সহিংসতার ভূমিকাঃ অতীত সমাজে সহিংসতা এবং বউ পেটানো
অতীত সমাজে সহিংসতা কেমন ছিল এবং সহিংসতা হিসেবে বউ পেটানো বা স্ত্রী নির্যাতন কেমন ছিল ইউরোপে।
Continue reading...সহিংসতার ভূমিকাঃ সহিংসতা কী এবং কেন?
সহিংসতা কী, এর তাত্ত্বিক আলোচনা, এবং মানুষ কেন সহিংস হয়।
Continue reading...সহিংসতার ভূমিকাঃ প্রারম্ভ
“হঠাৎ দাওয়া থেকে ছুটে এসে মুহুর্তে হালিমার চুলের গোছা চেপে ধরল আবুল। তারপর কোনো চিন্তা না করে সজোরে একটা লাথি বসিয়ে দিল ওর তলপেটে। উহ, মাগো, বলে পেটটা দু-হাতে চেপে ধরে বসে পড়লো হালিমা। রাগে তখন ফোঁপাচ্ছে আবুল, আমার ঘরের ভাত মাংশ ধ্বংস কইরা রাস্তার মানুষের লগে পিরীত। জানে খতম কইরা দিমু না তরে। কাইটা রাস্তায় ভাসায় দিমু না তরে। ………
Continue reading...গুলাগের ১২ শিক্ষা – ভারলাম শালামব
আমি বুঝতে পারি মানুষ মানুষ হয়েছে কারণ তারা শারিরীক ভাবে শক্তিশালী এবং জীবনের সাথে লেগে থাকতে পারে অন্য প্রাণীর চাইতে বেশীঃ কোন ঘোরা ফার নর্থে কাজ করে টিকে থাকতে পারবে না।
Continue reading...