মানুষ কি র্যাশনাল প্রাণী? ক্লাসিক্যালি ধরে নেয়া হইত, মানুষ তার জন্য যেটা ভালো সেটা র্যাশনালি পছন্দ করতে পারে। কিন্তু এটা আসলে সত্য নয়। দেখা যায় মানুষের বিভিন্ন ধরণের মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে, যেগুলার কারণে সে তার জন্য যেটা ভালো সেটা পছন্দ করতে পারে না। এমনকী জানলেও পারে না। দস্তয়েফস্কির দ্য নোটস ফ্রম আন্ডার গ্রাউন্ড উপন্যাসটা যখন…
প্রশংসা ও নিন্দা বিষয়ে আমরা কী করব?
আমি আজ স্ট্যাটাস দিলাম ইয়ার এন্ড রিভিউ চাইয়া। এই বছরে যারা ফেসবুকে আমার লেখা পড়ছেন তাদের ফিডব্যাক আহবান, কী ভালো হইছে, কী ভালো হয় নাই, কোনটা চালাইয়া যাওয়া উচিত, কোনটা বন করা উচিত, ইত্যাদি বিষয়ে তাদের মতামত। এই ধরণের পোস্ট বেশিরভাগেই এড়াইয়া যাবেন স্বাভাবিক। কারণ মানুষ ফিডব্যাক দিতে চায় না। প্রশংসা করতে তার প্রাণে চায়…
আধুনিক সমাজের শিক্ষা বিষয়ে
সমাজের মূল ড্রাইভ, মানুষের একত্রে সবচাইতে কার্যকর ভাবে কাজ করার প্রক্রিয়া বের করা। কারণ সমাজের সারভাইভালের জন্য এটা দরকারী। কৃষি সমাজে এইজন্য ছিল চাকর মনিবের সম্পর্ক, রাজা প্রজার, এবং জাতপ্রথা। জাতপ্রথা দিয়া বললে বুঝতে সুবিধা। ধরা যাক, মহাভারতের নিষাদ একলব্য, তার জাত নিচা হওয়ায় যুদ্ধ শিখতে পারলেন না গুরুর কাছে বা কর্ণ জাত পরিচয় লুকাইয়া…
শয়তানের বাইবেলে শয়তানের ছবির অর্থ কী?
শয়তানের বাইবেল মধ্যযুগে হাতে লেখা সবচাইতে বড় বই। এই বইয়ে শয়তানের এক ভয়ংকর ছবি আছে। শয়তানের বাইবেলে শয়তানের এই ছবির মানে কী?
পুকুরে ব্যাঙদের প্রতি পাথর নিক্ষেপকরা বালকদের গল্পের শিক্ষা কী?
এক গ্রামের পুকুরে বাস করত কিছু ব্যাঙ। একদিন গ্রামের বালকেরা খেলার অংশ হিশেবে পুকুরে ঢিল ছুঁড়তেছিল। এতে ব্যাঙরা মারা যেতে থাকে। এই গল্পের শিক্ষা কী?