গিয়ান যখন হয়ে গেল পাওয়ার, মানে নলেজ ইজ পাওয়ার, বাংলায় যারে বলা হইল, জ্ঞানই শক্তি বা ক্ষেমতা, তখনই গিয়ান হয়ে গেল অস্ত্র। গিয়ান বলতে আমরা যে গিয়ান সাধনা, সত্যের প্রতি আকাঙ্ক্ষা, সত্য খুঁজতে থাকার জার্নি ইত্যাদি মহান জিনিশ বুঝে থাকে, তার মৃত্যু হয় গিয়ানই পাওয়ার প্রতিষ্ঠিত হবার সাথে সাথে। কারণ তখন এটা জাস্ট ক্ষমতার টুল,…
বানাম বিষয়ে বানাম
গেরামার ও বানাম গেরামার ও বানাম হচ্ছে ভাষার ইউনিটির জন্য। আর ভাষার ইউনিটি মূলত একটা রাজনৈতিক বিষয়। আপনে সরকারী প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না ভুল বানামে লেখলে। বা অন্যান্য প্রতিষ্ঠানেও অথরিটি আপনারে বাইর করে দিতে পারে যদি বানামের সংহতি না মানেন। সামাজিক আইনে একজন ব্যক্তিরে নত করার প্রথম ধাপই হচ্ছে তারে বানাম গেরামারের মধ্যে নিয়ে…
জীবনের জন্য উপদেশমালা
উপদেশ কী? মনে হয় এক ধরণের সাজেশন। পরামর্শ। এমন না যে, এটা আমি বলছি, তাই করতেই হবে। এমন হলে তা হইত আদেশ। কিন্তু উপদেশ কী ইনসাইট? মানে নতুন একটা আইডিয়া দেয় বা দেখার ভিউ দেয় বা কোন কাজরে সহজভাবে-ভিন্নভাবে করার উপায় দেখায়। উপদেশের মধ্যে ইনসাইট থাকতে পারে। আবার উপদেশ যিনি দিচ্ছেন, তিনিই কি বানাইছেন? এমন…
আহমদ শরীফের বাণী
আহমদ শরীফ বাংলাদেশের একজন পণ্ডিত, চিন্তক ও সাহিত্য সমালোচক। এই লেখায় তার স্বাক্ষাতকারমূলক বই আলাপচারী আহমদ শরীফ যেটি আবুল আহসান চৌধুরীর নেয়া, এবং প্রবন্ধের বই কালিক ভাবনা থেকে তার কিছু কথা তুলে ধরেছি। শেষে আবদুর রাজ্জাক সম্পর্কে আহমদ শরীফের মন্তব্য ও আহমদ শরীফ সম্পর্কে রাজ্জাকের মন্তব্য যুক্ত করেছি। ”পরাজিত শত্রুকে লাঞ্চিত করতে নেই। ক্ষমা করতে…
কেন বুদ্ধিজীবীর তালিকা বাজে ব্যাপার
বুদ্ধিজীবীর যে লিস্ট পপুলার হইল, এটা সম্পর্কে অনেকে বলতে পারেন, এমন লিস্ট একজন করতেই পারে, এখানে আপত্তি থাকার কিছু নাই। ব্যক্তির অধিকারের দিক থেকে এই কথা ঠিক আছে। যে কোন কিছুর তালিকা যে কেউ করতে পারে। কিন্তু যেহেতু এইটা পপুলার হইল, এবং ফেসবুক্সফিয়ারে বিনোদন ও আলোচনা তৈরি করতে পারল, তাই এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট খেয়াল…