ব্লগ

জিরার্দ ও তার মিমেটিক তত্ত্বের জগত

আমাদের সোশ্যাল মিডিয়ায় মিমেটিক ডেজায়ার ও স্কেইপগোটিং

সোশ্যাল মিডিয়া তথা আমাদের ফেইসবুকে সবার প্রোফাইল একইরকম। একইরকম ভাবে প্রোফাইল পিকচার রাখার জায়গা, কভার পিকচার রাখার জায়গা, মেসেঞ্জার, স্ট্যাটাস দেবার জায়গা ইত্যাদি। এই একইরকমতা মিমেটিক ক্রাইসিস, প্রতিযোগীতামূলক দ্বন্দ্বের পক্ষে চরম সহায়ক।

Continue reading...

সাইকোলজিস্ট হেইদি গ্র্যান্টের রেইনফোর্সমেন্টসঃ হাউ টু গেট পিপল টু হেল্প ইউ

আমরা মানুষের কাছে সাহায্য চাইতে ভয় পাই কারণ আমরা ভয় পাই সে প্রত্যাখান করবে। আমরা অন্যদের কাছে বিরক্তির কারণ হতে চাই না। আমরা যে সাহায্যটি চাচ্ছি তার কথা ভেবে মনে করতে থাকি যে এই কাজটি করতে গিয়ে তার খারাপ লাগতে পারে, সে ব্যস্ত থাকতে পারে। ইত্যাদি কারণে আমরা সাহায্য চাই না বা চাইতে ভয় পাই।

Continue reading...

জীবন, শিক্ষা ও সুখ বিষয়ে চার্লি মাঙ্গারের উপদেশাবলী

এই প্রজন্মের দিকে দেখুন, এদের অত্যাধুনিক ডিভাইস আছে, এরা মাল্টিটাস্কিং করে, কিন্তু আমি দ্বিধা ছাড়াই বলতে পারি এরা ওয়ারেনের চাইতে কম সফল হবে, যে ওয়ারেন তার ফোকাস দিয়েছিল কেবল পড়ায়। আপনি প্রজ্ঞা অর্জন করতে চাইলে, বসে পড়ুন ও পড়ুন। এভাবেই সেটি আসে।।

Continue reading...

‘গ্রোথ হ্যাকিং প্ল্যানস – আলাদ্দিন হ্যাপি’ বুক সামারি

২। গ্রোথ হ্যাকিং হলো নিয়মিত ও দ্রুততম উপায়ে বিভিন্ন হাইপোথিসিস ঠিক করা এবং তা পরীক্ষা করা। এটি একটি ট্রায়াল এন্ড এরর মেথড। একটি নিয়ত ক্রিয়েটিভ প্রসেস, যেখানে প্রচুর আইডিয়া তৈরি করতে হয় এবং এগুলি পরীক্ষা করে দেখতে হয় কেমন কাজ করে। একটা কাজ করলেও টেস্ট করা বন্ধ করা যাবে না। গ্রোথ হ্যাকিং শব্দটির প্রবক্তা শন ইলিসের মতে, গ্রোথ হ্যাকিং হলো টেস্ট/পরীক্ষা নির্ভর মার্কেটিং প্ল্যান। প্রতি সপ্তাহে অন্তত একটি টেস্ট না চালালে এটি গ্রোথ হ্যাকিং নয়।

Continue reading...

ব্যবসায় যেভাবে গল্প ব্যবহার করবেন

আপনি একটি কয়েন হাতের মুঠোতে নিলেন। আরেক হাত দিয়ে ইশারা করলেন এই হাতের দিকে। আর পরে হাত খুলে দেখালেন কয়েনটি নেই। এতে ঘটনা ঘটলো কিন্তু সাধারণ হলো বিষয়টা, কেন ঘটল তার পেছনের কারণ পাবেন না শ্রোতারা বা দর্শকেরা।

কিন্তু একই ঘটনায় আপনি এক হাতে কয়েন নিলেন মুঠোতে। এরপর এক হাতে একটি মোমবাতি জ্বালালেন। জ্বলন্ত মোমবাতি কয়েন ধরা হাতের নিচে ধরণের। মুখ দিয়ে আপনি অভিনয় করলেন ভেতরে কয়েনটি গলে যাচ্ছে আর আপনি ব্যথা পাচ্ছেন। এরপর হঠাৎ হাত খুলে দেখালেন কয়েনটি নেই।

Continue reading...

গদ্য পরম্পরাঃ বাংলা কথাসাহিত্যের ভাষা

গদ্য পরম্পরা বইতে আদি যুগ থেকে বিংশ শতাব্দীর সাতের দশক পর্যন্ত ৪৮৫ জন লেখকের প্রতিনিধিত্বমূলক শ্রেষ্ট গদ্য লেখার অংশ রয়েছে। এটি সংকলিত করেছেন ফাদার দ্যতিয়েন। ফাদার পল দ্যতিয়েন বেলজিয়ামে জন্ম নেয়া জেজুইট সম্প্রদায়ভুক্ত একজন খ্রিস্ট সন্ন্যাসী। তিনি কলকাতায় যান ১৯৪৯ সালে, এবং বাংলা ভাষা রপ্ত করেন ভালোভাবে। বাংলায় তিনি গুরুত্বপূর্ন লেখালেখি করেছেন, এবং গদ্য পরম্পরা বইটি তার আরেকটি কৌতুহল উদ্দীপক কাজ যা লেখকদের খুবই উপকারে আসতে পারে।

Continue reading...